০৫:২৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ১

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে সুরুজ্জামান নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।

রোববার ভোররাতে গোড়াই হাইওয়ে থানার টহল পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ডাকাত সুরুজ্জামান (৪০) উপজেলা সদরের পুষ্টকামুরী পুর্বপাড়ার (সড়ক ও জনপথ অফিস সংলগ্ন) মনসুর ব্যাপারির ছেলে।

পুলিশ জানায়, রাত চারটার দিকে সুরুজ্জামানসহ ৫/৭ জন ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া ট্রেড ইন্টারন্যাটনাল পেট্রোল পাম্পের প্রায় ২০০ গজ পশ্চিমে ডাকাতির প্রস্তুতি নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর সময় হাইওয়ে পুলিশের টহল টিম সুরুজ্জামানকে চাপাতি ও মোবাইল ফোনসহ আটক করে।

এসময় ডাকতদলের অন্য সদস্য গ্রেপ্তার সুরুজ্জামানের ভাই নুরুজ্জামান (৪৫), লক্ষন (৩৮), জুয়েল (৩০), সাগর (৩৩) অজ্ঞাত নামা আরও একজন দৌড়ে পালিয়ে যায় বলে গ্রেপ্তারকৃত সুরুজ্জামান পুলিশকে জানিয়েছে।  

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত সুরুজ্জামানকে মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি