০২:৩১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৮ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। শনিবার রাত দুইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরের পোষ্টকামুরী চড়পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সকাল পৌনে আটটায় রিপোর্ট পাঠানো পর্যন্ত পুলিশ নিহতদের মরদেহ ট্রাকের আটকে পড়া স্থান থেকে উদ্ধার করতে পারেনি। নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, চট্রগ্রাম থেকে বগুড়াগামী (বগুড়া-ট-১১-২৩৩৯) ট্রাকটিতে ১৫/২০ টন ওজনের লোহার শীট রয়েছে। রাত দুইটার দিকে ট্রাকটি মহাসড়কের উক্ত স্থানে পৌছালে চালক নিয়ন্ত্রণ হারায়। ট্রাকটির সামনের বা পাশের চাকা সড়ক বিভাজকের উপর উঠে যায়। এতে চাকা খুলে অন্যত্র ছিটকে পড়ে। ট্রাকের সামনের অংশসহ দুমড়ে মুচড়ে যায়। এতে চালকের পেছনের আসনে (কেবিন) বসে থাকা যাত্রীদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ ধারণা করছে। 

মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, চালক পলাতক রয়েছেন। ওই তিনজন ট্রাকের যাত্রী কিংবা শীটের মালিক হতে পারেন। মরদেহ উদ্ধার ও ট্রাক-সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি