১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আম ভর্তি ট্রাকে ফেন্সিডিল পেল র‌্যাব, গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৬ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে রাবনা বাইপাস এলাকা থেকে আম ভর্তি একটি ট্রাকে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। তাদের ব্যবহৃত ট্রাক, মোবাইল ও টাকা জব্দ করা হয়েছে।

শুক্রবার সকালে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত প্রেস বিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রাবনা বাইপাস এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে উত্তরবঙ্গ থেকে ঢাকা যাওয়ার পথে একটি আম বোঝাই ট্রাক আটক করা হয়। এসময় তিন মাদক ব্যবসায়ী ঠাকুরগাঁও জেলার রানী সংকৈল থানার জয়ডাঙ্গী এলাকার মো: আমিরুলের ছেলে মো. রনি ইসলাম (২৫), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার রগুনাথপুর এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. মামুন (৩০) ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার ঘিদ্র গড়গাঁও এলাকার মৃত ছোট মোহাম্মদের ছেলে মো. আফসার আলী (২৫) কে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে থাকা ৩’শ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি