০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ট্রান্সফরমারের নিচে পড়ে আইসক্রীম বিক্রেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১২ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ধীতপুর গ্রামের পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার নিচে পড়ে আইসক্রীম বিক্রেতার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে। নিহত লুৎফর রহমান (৩৫) টাঙ্গাইল পৌরসভার এনায়েতপুর এলাকার মো. সায়েদ মিয়ার ছেলে।

সত্যতা নিশ্চিত করে দাইন্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাভলু মিয়া জানান, ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় আইসক্রীম বিক্রেতা লুৎফর রহমানকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেছেন পল্লী বিদ্যুতের কর্মরতরা।

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান মোকলেছুর রহমান বলেন, দুপুরের দিকে ওই গ্রামে একটি ট্রান্সফরমার পরিবর্তনের সময় লুৎফর রহমানকে আমাদের কাজে সহযোগিতা করার জন্য ডেকে আনা হয়। সে আসার পর উপর থেকে একটি ট্রান্সফরমার তার উপরে পরে। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত লুৎফর রহমানের চাচাতো ভাই শহিদুল ইসলাম।

তিনি বলেন, লুৎফরের পরিবারে তিনি একাই রোজগার করতেন। এখন তার পরিবারের রোজগার করার আর কেউ রইলো না। ছয় বছরের এক মেয়ে ও ১০ বছরের এক ছেলে নিয়ে লুৎফরের স্ত্রী কিভাবে চলবে তা ভেবে পাচ্ছি না।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি