১২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে ৭১ বস্তা সরকারী চাল জব্দ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৮ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচী ও ত্রাণের ৭১ বস্তা সরকারী চাল জব্দ করেছে প্রশাসন।

গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা ধনবাড়ী উপজেলার ভাইঘাট বাঘিল রজনীগন্ধা রাইচ প্রসেসিং মিলে অভিযান চালিয়ে রোববার (০৭ জুন) রাতে এ চাল জব্দ করে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে এলাকাবাসীর অভিযোগ ঘটনাটি টাকার বিনিময়ে ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে।
 
গরীব মানুষের এ চাল যারা বিক্রি করেছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার দাবি করেছে এলাকাবাসী।

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ভাইঘাট বাঘিল রজনীগন্ধা রাইচ প্রসেসিং মিল থেকে খাদ্যবান্ধব কর্মসূচী ও সরকারী ত্রাণের ৭১ বস্তা চাল জব্দ করেছে মধুপুর ও ধনবাড়ী উপজেলা প্রশাসন। 

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা রোববার (০৭ জুন) রাতে অভিযান চালিয়ে ৭১ বস্তা চাল জব্দ করেন। জব্দ করা চাল ধনবাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের জিম্বায় হস্তান্তর করেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধনবাড়ী উপজেলা খাদ্য পরিদর্শক মাহামুদুল হাসান জানান, জব্দ করা ৭১ বস্তা চাল ভাইঘাট বাঘিল রজনীগন্ধা রাইচ প্রসেসিং মিলের মালিক সাদিকুল ইসলাম আমিনের জিম্বায় রাখা হয়েছে।
 
মিল মালিক সাদিকুল ইসলাম আমিন জানান, স্থানীয় চাল ব্যবসায়ী নূরুল ইসলাম খাদ্যবান্ধব কর্মসূচী ও ত্রাণের চাল বিভিন্ন ইউনিয়ন থেকে ক্রয় করে প্রসেসিং করার জন্য তার মিলে নিয়ে আসেন। খবর পেয়ে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও মধুপুর থানা পুলিশ অভিযান চালিয়ে এ চাল জব্দ করে।
 
চাল ব্যবসায়ী নূরুল ইসলামের সাথে বারবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৭১ বস্তা চাল জব্দ করা হয়েছে। ঘটনাস্থল ধনবাড়ী উপজেলাধীন থাকায় জব্দকৃত চাল ধনবাড়ী উপজেলা প্রশাসনের জিম্বায় দেয়া হয়েছে। 

তিনি আরও জানান, তদন্ত সাপেক্ষে এ ব্যাপরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি