০৪:৪৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঢাকায় করোনায় মৃত ব্যক্তির দেলদুয়ারে দাফন 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৭ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

ঢাকায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া নয়ন মিয়ার (৫৩) দাফন টাঙ্গাইলের দেলদুয়ারে সম্পন্ন হয়েছে। শনিবার রাতে তার জানাযা ও দাফন সম্পন্ন করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন আল ইহসান যুব পরিষদ ও ইসলামিক ফাউন্ডেশনের সদস্যরা ।

জানা যায় উপজেলার এলাসিন ইউনিয়নের সানবাড়ী গ্রামের নয়ন মিয়া গত শনিবার করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। লাশ দাফন করার জন্য উপজেলা প্রশাসনকে জানানো হলে ইসলামিক ফাউন্ডেশন ও আল ইহসান যুব পরিষদ টিমকে দাফন করার দায়িত্ব দেওয়া হয়। পরে রাত সাড়ে নয়টায় জানাযা শেষে দাফন সম্পন্ন হয়।

দাফন কাজে অংশগ্রহণ করেন আল ইহসান পরিষদের সহ-সভাপতি মুফতি আব্দুল কাদের মাহমুদ, সাধারণ সম্পাদক মুফতি আসাদুল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক এম তারিকুল ইসলাম তাহের। এসময় ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা রফিকুল ইসলাম ও মনির হোসেনসহ মৃত ব্যক্তির আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিনহাজ উদ্দিন মিয়া আমাদের সময়কে বলেন ঢাকায় নয়ন মিয়ার করোনা পজিটিভ হয় এবং মারা যান। এখন তাকে দেলদুয়ারের তালিকায় মৃত হিসেবে দেখানো হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি