০৭:১৬ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা, মামলা নথিভুক্ত করেনি পুলিশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৬ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। নির্জন বাড়িতে একা পেয়ে পার্শ্ববর্তী একাধিক বিবাহিত যুবক (৪২) তাকে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ ঘটনায় শিশুটির মা থানায় অভিযোগ করলেও মামলা নথিভুক্ত করেনি থানা পুলিশ। 

পুলিশ ডাক্তারি পরীক্ষার সনদ না পাওয়ার অযুহাত দেখালেও আইনজ্ঞরা বলছেন এটার প্রয়োজনই নেই। এ নিয়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছে ভূক্তভোগী ছাত্রীর অসহায় পরিবারটি। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরাঞ্চল দপ্তিয়র ইউনিয়নের খাষ ভূগোলহাট গ্রামে এ ঘটনাটি ঘটে।
 
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, খাষ ভূগোলহাট গ্রামের মৃত শুকুর আলী শেখের মেয়ে ৪৬ নং খাষ ভূগোলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে তার মা বাড়িতে একা রেখে বাড়ির পাশে জমিতে ধান শুকাতে যায়। এই সুযোগে পার্শ্ববর্তী কাজী খলিলুর রহমানের লম্পট ছেলে আবদুল্লাহ আল মামুন ঘরে ঢুকে ওই ছাত্রীকে ঝাপটে ধরে ধর্ষনের চেষ্টা করে। এসময় শিশুটি সম্ভ্রম রক্ষায় লম্পট মামুনকে ধাক্কা দিয়ে বের হওয়ার চেষ্টা করলে সে দ্বিতীয় দফায় শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ফের ধর্ষনের চেষ্টা করে। পরে শিশু ছাত্রীটি ডাকচিৎকার দিলে লম্পট মামুন তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় বলে জানান ভিকটিমের মা সখিনা বেগম।

স্থানীয় দুলাল, সাদ্দাম, আতোয়ার ও মিজানুর রহমান জানান, আবদুল্লাহ আল মামুন তার চরিত্রগত ত্রæটির কারনে একাধিক বিয়ে করার পরও কোন স্ত্রী’র সাথে সে সংসার করতে পারেনি। 

এ ব্যাপারে অভিযুক্ত মামুনের সেল ফোনে একাধিকবার চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি। 

তবে ছেলের চাচা মওলানা মোসলেম উদ্দিন জানান, আমার ভাতিজা আল মামুন শিশুটিকে ধর্ষনের কোন চেষ্টা করেনি আদর করেছে মাত্র।

নাগরপুর থানার উপ-পরিদর্শক মামুন মৃধার কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ডাক্তারি সনদ না পাওয়ার কারনে অভিযোগটি নথিভূক্ত করতে বিলম্ব হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে দ্রæত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

এ ব্যাপারে টাঙ্গাইল জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস আকবর খান এ প্রতিনিধিকে জানান, ধর্ষনচেষ্টা মামলা রুজু করতে ডাক্তারি সনদের প্রয়োজন নেই।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি