০১:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে জখম, ব্যবস্থা নেয়নি পুলিশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৯ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বাক প্রতিবন্ধি এক মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তার বড় ভাইকে উপর্যপুরি পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় বখাটেরা। 

সোমবার (২৫ মে) ঈদের দিন সন্ধ্যায় উপজেলার ভাদ্রা ইউনিয়নের সেহলাইদ  গ্রামে এ ঘটনা ঘটে। আহত বড় ভাই কলেজ ছাত্র রিপন (২০) কে আহত অবস্থায় নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

ঘটনার পরদিন নাগরপুর থানায় অভিযোগ দিলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ কোন পদক্ষেপ গ্রহন করেনি বলে ভূক্তভোগী পরিবারটি জানায়।

জানা যায়, উপজেলার সেহলাইদ গ্রামের আবুল হোসেনের বাক প্রতিবন্ধি মেয়ে সোহাগীকে একই এলাকার ইদ্রিস মিয়ার ছেলে সোহেল, লাভলু মিয়ার ছেলে বাপ্পি, সুভাষ মিয়ার ছেলে সজিব, হারান মিয়ার ছেলে এনামূল ও দুলাল মিয়ার ছেলে তায়েবুর পথে ঘাটে প্রতিনিয়ত উত্যক্ত করতো এবং কু প্রস্তাব দিত। বিষয়টি সোহাগীর ভাই রিপন বখাটে সজিবের চাচাতো ভাই রাকিবুল হাসান লিন্টুকে জানিয়ে এর বিচার চায়। লিন্টু রিপনকে বখাটেদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বলে। 

এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা ঈদের দিন সন্ধ্যায় সেহলাইদ মাঠ সংলগ্ন পুকুরের কোনায় বাক প্রতিবন্ধি সোহাগীর ভাই রিপনের পথ আগলে বিচার দিলি কেন বলে পেটাতে থাকে। 

উপর্যপুরি পিটিয়ে রিপনকে রক্তাক্ত জখম করে এসময় রিপনের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে রাতেই নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে ঘটনার সাথে জড়িত সজিব রিপনকে পেটানোর কথা স্বীকার করলেও ইভটিজিংয়ের বিষয়টি এড়িয়ে যান। 

ভাদ্রা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পর আমি ভূক্তভোগী পরিবারের বাড়িতে গিয়ে খোজ খবর নিয়েছি।  নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ এব্যাপারে বলেন, বিষয়টি আমি জেনেছি থানায় কর্মরত একজন কনস্টেবল ঈদের দিন করোনা আক্রান্ত হওয়ায় ঘটনাস্থলে যেতে বিলম্ব হচ্ছে। দ্রæত বিষয়টি ক্ষতিয়ে দেখে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি