০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে চেয়ারম্যানের খাদ্য বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২০ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনে সব সময় এগিয়ে একজন চেয়ারম্যান। শীত বর্ষাসহ যে কোনো দুর্যোগ ও মহামারিতে তিনি গরিব-অসহায় মানুষের সেবায় সবসময় নিরলস ভাবে পরিশ্রম করেন তিনি। প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনায়ও তার ব্যতিক্রম ঘটেনি। রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত গরিব অসহায়দের ঘরে ঘরে নিজ হাতে বিতরণ করছেন খাদ্যসমগ্রী

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ মোল্লা। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি ছিলেন সব মানুষের পাশে। তার ইউনিয়নের প্রতিটি গ্রামেই ধারাবাহিকভাবে রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত গরিব-অসহায়দের মাঝে বিতরণ করে যাচ্ছেন খাদ্যসামগ্রী। 

মঙ্গলবার রাতে সহবতপুর ইউনিয়নের দূর্গম এলাকা ঘোণাপাড়ায় গিয়ে দেখা যায় চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ মোল্লা তাঁর নিজস্ব অর্থায়নে বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষের হাতে ঈদ উপহার তুলে দিচ্ছেন।

বৈশ্বিক মহামারি করোনার কারণে ইউনিয়নের সাধারণ গরিব ও অসহায় মানুষ গৃহবন্দি। এসব গৃহবন্দি গরিব মানুষসহ যাদের বাড়ির ধারে কাছে বাজার নেই তাদের বাড়িতেও পৌছে দিচ্ছেন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

চেয়ারম্যান হিসেবে মানুষের এ দুঃসময়ে পালন করে যাচ্ছেন যথাযথ দায়িত্ব। দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উচিত যথাযথ দায়িত্ব পালন করতে অসহায় জনগণের পাশে থাকা।

শুধু গরিব অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে থেমে থাকেনি এ চেয়ারম্যান। ইউনিয়নে যেসব দিনমজুর, সিএনজি,অটো ও রিক্সা চালক কর্মহীন হয়ে পড়েছেন তাদের সহযোগিতায় খাদ্যসামগ্রী বিতরণ করছেন চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ মোল্লা।

চেয়ারম্যান সরকারি জিআরের চাল এবং নিজ তহবিল থেকে আলু ও ডাল বিতরণ করে যাচ্ছেন। এসব সামগ্রী রাতের আঁধারে নিজে বহন করে বাড়ি বাড়ি গিয়ে গরিবদের মাঝে পৌঁছে দিয়ে জনসেবার অনন্য কৃতিত্ব অজর্ন করছেন তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি