১১:২৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ঈদ উপহার দিলেন বিএনপি নেতা ফরহাদ ইকবাল 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৮ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে স্থবির হয়ে আছে দেশের জনগণের স্বাভাবিক জীবন। লকডাউনের সময় আমরা আয়েশে কাটালেও, কর্মহীন হয়ে পড়া মানুষগুলো হয়ে পড়েছেন অসহায়। তাদের জনজীবনে নেমে এসেছে অন্ধকারের ঘোর অনামিশা। 

এ পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে টাঙ্গাইল সদর মাহমুদনগর ইউনিয়নে মাহমুদুল হাসান জাগ্রত সংঘের সহযোগিতায় কর্মহীন মানুষকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে টাঙ্গাইল সদর মাহমুদনগর ইউনিয়নে মেজর মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহারের মধ্যে রয়েছে সেমাই, চিনি, গুরা দুধ ও সবান ।

ঈদ উপহার বিষয়ে ফরহাদ ইকবাল বলেন, দূর্যোগে কর্মহীন মানুষের পাশে থাকতে আমরা বদ্ধপরিকর, এসব কার্যক্রম চলামান থাকবে, দেশের যে কোন মহামারি এবং দূর্যোগপূর্ণ মুহুর্তে অসহায় মানুষের পাশে টাঙ্গাইল জাতীয়তাবাদী বিএনপি থাকবে। করোনা ভাইরাসটি প্রাণঘাতী জেনেও আপনাদের পাশে সামান্য কিছু ঈদ উপহার সামগ্রী নিয়ে এসেছি। করোনার এই খারাপ সময়ে কর্মহীন পরিবারের পাশে দাঁড়ানো সত্যিই আমার জন্য গর্বের।

ঈদ উপহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আবিদ হোসেন ইমন, মাহমুদনগর ইউনিয়ন যুবদলের সভাপতি ডাঃ শাহজাহান আলী, মাহমুদুল হাসান জাগ্রত সংঘের সদস্য মো. আব্দুস সবুর, করিম সরকার, বাবু মিয়া, মোরসালিন, আব্দুল আলীম, আতিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি