মহামারী করোনার কারনে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এক কর্ম দিবসের বেতন দিয়ে সহায়তা তহবিল গঠন করেছে।
শুক্রবার শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন ও সাধারন সম্পাদক প্রফেসর ড. মাসুদার রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তহবিলের অর্থ ৩টি খাতে বিতরণ করা হবে। সারাদেশের অসচ্ছল জনগোষ্ঠীর সাহায্যার্থে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়ে এবং বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের প্রস্তাবনাকে সম্মান ও একই সাথে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের আহবানে সাড়া দিয়ে সংগৃহীত তহবিল হতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান। বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষাবর্ষের অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এককালীন সহায়তা অনুদান হিসেবে প্রদান। বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বসবাসরত অসহায় কর্মহীন, দরিদ্র ও দুস্থদের সহায়তা অনুদান হিসেবে প্রদান।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...