০২:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৩ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দরিদ্র কৃষক আশুতোষ আর্য্য’র পাকা ধান ঘরে তুলে দিলেন নারান্দিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী-শিক্ষক ও পরিচালনা পর্যদের নেতৃবৃন্দ।

বুধবার সকালে স্কুল পরিচালনা পর্যদের সভাপতি মাজহারুল ইসলাম তালুকদারের উদ্যোগে উপজেলা নারান্দিয়া এলাকায় আশুতোষ আর্য্য’র ৫০ শতাংশ ধান কেটে বাড়ি পৌছে দেন তারা। ক্ষুদে স্কুল শিক্ষার্থী ও কলেজ শিক্ষার্থীর ওই এলাকার অসহায় দরিদ্র কৃষকদের ধান কেটে দেয়ার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউপি চেয়ারম্যান শুকুর মাহমুদ, সহকারি প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষক নির্জন কুমার ভৌমিক, শিক্ষিকা শাহিনা পারভিন ও রোকেয়া খাতুনসহ এলাকার যুব সমাজ।

মাজহারুল ইসলাম তালুকদার জানান, ধান কাটার টাকা না থাকায় কৃষক আনতে পারেনি অতি দরিদ্র ধানচাষী আশুতোষ আর্য্য। তাই এই এলাকার স্কুল ও কলেজের সাথে কথা বলে রোজার মধ্যে রোজাদার শিক্ষার্থীদের দিয়ে তার পাকা ধান কেটে ঘরে তোলার ব্যবস্থা করে দেই। সেই সাথে এই এলাকার দরিদ্র কৃষকদের চিহ্নিত করে পর্যায়ক্রমে তাদের কেটে দেয়ার ব্যবস্থা করবো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি