০১:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে মুক্তিযোদ্ধার সম্মানী ভাতায় কর্মহীদের মাঝে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১২ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পৌরশহরের বিলাশপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মজিদ তার সম্মানী ভাতায় এলাকার দুস্থ কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। 

মঙ্গলবার সকালে তার নিজ বাড়ীতে পৌরসভার ১ নং ওয়ার্ডের ৫০ জন দুস্থ কর্মহীনদের মাঝে এ ত্রাণ বিতরণ করেন। তিনি প্রতিজনকে ২‘শত টাকা করে ত্রাণ হিসাবে এ নগদ টাকা  প্রদান করেন।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌর সভার ১ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি বঙ্কিম সরকার, সমাজসেবক সুরুজ্জামান, খলিলুর রহমান তোতা মিয়া, মো. আবু তালেব, মো. মোতালেবসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।

ত্রাণ নিতে আসা কল্পনা রাণী সরকার জানান, বর্তমানে আমরা খুবই অভাবে ছিলাম। মুক্তিযোদ্ধা আ. মজিদ দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে খুব উপকার করলো।

ধনবাড়ী পৌর সভার ১ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি বঙ্কিম সরকার জানান, মুক্তিযোদ্ধা আ. মজিদ খুব ভালো মানুষ। সব সময় গরীবের পাশে থাকে। এ অভাব অনটনের সময় গরীবের মাঝে ত্রাণ হিসাবে নগদ টাকা বিতরণ করে খুব ভালো কাজ করলেন। এ টাকায় আমাদের গ্রামে অসহায় মানুষের খুব উপকার হলো।

এ ব্যাপারে মুক্তিযোদ্ধা আ. মজিদ বলেন, আমি আমার সম্মানী ভাতা তুলে গরীব-দুখীদের কিছু টাকা বিতরণ করলাম। ভবিষ্যতে আমি আরও দেয়ার চেষ্টা করবো এবং গরীব-দুখীদের পাশে থাকবো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি