০৫:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পতিত জমিতে সবজি চাষে র‌্যাবের উদ্ধুদ্বকরণ কার্যক্রম

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১১ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষদের সহায়তা করতে ব্যতিক্রমী একটি উদ্যোগ গ্রহণ করেছে টাঙ্গাইল র‌্যাব-১২। বর্তমান করোনা পরিস্থিতিতে অসহায় মানুষদের বাড়ির পাশে পতিত জমি পরিকল্পিত ব্যবহার ও সমন্বিত উপায়ে মাচাতে বিভিন্ন ধরনের সবজি চাষ করে পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে বিক্রির মাধ্যমে আর্থিক লাভবান হতে নেয়া হয়েছে ব্যতিক্রমী এ উদ্যোগ। টাঙ্গাইল র‌্যাব-১২ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাতের নেতৃত্বে প্রাথমিকভাবে ১২টি পরিবারকে মাচা তৈরিসহ সবজি বীজ বিতরণ করেছেন।

সরেজমিন ঘুরে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কাঠুয়াযোগিনী গ্রাম। এ গ্রামের প্রায় অধিকাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। বর্তমান করোনা ভাইরাসের কারনে গ্রামের প্রতিটি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বিশেষ করে অসহায় পরিবারগুলো রয়েছে নানা সমস্যায়। ঠিক সেই সময় এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে টাঙ্গাইল র‌্যাব-১২।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত প্রাথমিকভাবে ১২টি অসহায় পরিবারকে ১২টি মাচা তৈরি ও বিভিন্ন ধরনের সবজি বীজ বিতরণ করেন। এ সবজি বাগানের মাধ্যমে প্রত্যেকটি পরিবারের সদস্যরা তাদের পর্যাপ্ত পুষ্টির চাহিদা মেটাতে পারবে। সেই সাথে বাড়তি সবজি গুলো বাজারে বিক্রি করে আর্থিকভাবেও লাভবান হবেন।

সুবিধাভোগীরা বলেন, করোনা ভাইরাসের কারনে বাইরেরর কাজ বন্ধ রয়েছে। এ কারণে বন্ধ হয়েছেও উপার্জন। তাই টাঙ্গাইল র‌্যাব সদস্যরা আমাদের একটি সবজি বাগান করে দিয়েছে। এতে আমাদের অনেক উপকার হয়েছে। এ বাগান থেকে নিজেরা খাওয়ার পাশাপাশি বাজারে বিক্রি করতে পারবো।

বাঘিল ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সোহাগ টাঙ্গাইল র‌্যাব-১২ এর কোম্পানী কমান্ডারকে আমার ইউনিয়নের পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে বলেন, তার এই সুন্দর উদ্যোগের কারনে আমার এলাকার ১২টি পরিবার অনেক উপকৃত হয়েছে। এ উদ্যোগ যদি সব জায়গায় নেওয়া হয় তাহলে হয়তো আগামী দিনগুলোতে আমাদের কোন ধরনের প্রাকৃতিক সমস্যায় পড়তে হবে না।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী র‌্যাবের সকল সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন ধরনের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছি। করোন ভাইরাসে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যতিক্রমী বাজার ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করি। পরে তা বাস্তবায়ন করেছি। এরপর আমরা চিন্তা করলাম কিভাবে কর্মহীন মানুষদের পাশে থাকা যায়। এরই ধারাবাহিকতায় বাড়ির পাশে থাকা পতিত জমি পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে সমন্বিত উপায়ে মাচাতে বিভিন্ন ধরনের সবজি চাষ করে পুষ্টির চাহিদা মেটানোসহ বাজারে বিক্রি করে তারা যেন আর্থিকভাবে লাভবান হয় সেই পথ দেখানোই আমাদের প্রধান উদ্দেশ্য।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি