১২:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঈদ উপহার নিয়ে কর্মহীনদের পাশে ব্যারিস্টার রাকিব 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৭ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে কর্মহীন হয়ে পড়া হত দরিদ্রদের পাশে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী নিয়ে দাড়িয়েছেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের সদস্য ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।

বৃহস্পতিবার (০৭ ই মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের ব্যারিস্টার বাড়িতে তার পক্ষে দরিদ্র ও নিম্ন আয়ের কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব। 

এ সময় তিনিন বলেন, দেশের এ সংকটময় সময়ে যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাড়াতে হবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা কর্মহীন মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলে তাদের কষ্ট লাঘব সহজ হবে। ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিবের চাচাতো ভাই খন্দকার ফাইজুল হাসান শ্যামল বলেন, আমরা ঈদ উপলক্ষে উপজেলার ১৫০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে পর্যায়ক্রমে আমাদের এ ঈদ উপহার বিতরণ করবো।

ঈদ উপহার বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, মীর টটুল, আরিফ হোসেন, আসলাম উদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি