০১:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভাতিজাদের হাতে চাচা খুন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৭ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে জমিতে রাতের বেলায় ধান কাটতে বাধা দেওয়ায় ভাতিজাদের দায়ের কোপে চাচা হারিছ শিকদার (৬৫) খুন হয়েছেন। মঙ্গলবার রাত উপজেলার দাড়িপাকা গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো চারজন। বুধবার দুপুরে নিহতের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে সখীপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। 

মামলা সূত্রে ও পুলিশ জানায়, উপজেলার দাড়িপাকা গ্রামের নিহত হারিছ শিকদারের সাথে আপন ভাতিজা জুলহাস উদ্দিন শিকদার, ছোহরাব শিকদার ও মাইনউদ্দিন শিকদারদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একাধিক মামলাও রয়েছে। মঙ্গলবার চাঁদনি রাতে বিরোধপূর্ণ ওই জমিতে ভাতিজারা ধান কাটতে যায়। রাতে ধান কাটছে এ খবর পেয়ে হারিস শিকদার ও তার দুই ছেলে ওই জমিতে গিয়ে ধান কাটায় বাধা দিলে অপর পক্ষ দা, টেটা ও লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এসময় দায়ের কোপে হারিস শিকদার, তার ছেলে আনোয়ার শিকদার (৩৫), দেলোয়ার শিকদার ও ভাতিজা আবুল কাশেম (৫৫) ও কাশেমের ছেলে রতন শিকদার গুরুতর আহত হন। পরে রাতেই প্রতিবেশীরা তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে রাত ১২টার দিকে মারা যান হারিস শিকদার।

এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, এ ঘটনায় ১০জনের নাম উল্লেখ করাসহ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন নিহতের ছেলে আনোয়ার হোসেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি