১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আলোচনা সভা ও র‌্যালী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬ | | ৯১
, টাঙ্গাইল :

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে ছিলিমপুর ইউনিয়নের ছোনাট উত্তর পাড়া গ্রামে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“মানবাধিকার রক্ষায় এখনি একে অপরের পাশে দাড়াই” শ্লেগানকে সামনে রেখে শনিবার দুপুরে এ কর্মসূচী পালিত হয়।

ছোনাট উত্তর পাড়া গ্রামে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল ইউনিটের জেলা সমন্বয়কারী এডভোকেট আতাউর রহমান আজাদ, বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার কর্মী এডভোকেট আব্দুল গণি আল রুহি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাসুদ রানা, পোড়াবাড়ী ইউনিয়নের বেলতা দক্ষিন পাড়া অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক আমেনা বেগম, ছোনাট কিশোরী ক্লাবের সভাপতি তাসলিমা আক্তার, সদস্য হ্যাপী আক্তার, ছোনাট অধিকার সুরক্ষা কমিটির সুফিয়া বেগম।

অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইল ইউনিটের প্রজেক্ট ফ্যাসিলিটেটর আলম খান।

পরে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল ইউনিটের প্রজেক্ট ফ্যাসিলিটেটর, মানবাধিকার কর্মী ও সাংবাদিক এহসানুল হক খান শাহীন এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি