০২:৫৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এলেঙ্গায় ব্যক্তিগত উদ্দ্যেগে ত্রাণ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৯ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে কর্মহীন হয়ে পড়া অসহায়, হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বুধবার সকালে দক্ষিণ আফ্রিকাস্থ বাংলাদেশ কমিউনিটির যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিকি লিটনের উদ্যোগে উপজেলার এলেঙ্গা পৌরসভার বাঁশী মাদ্রাসা প্রাঙ্গনে চার শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

সমাজ সেবক আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন এলেঙ্গা পৌরসভার মেয়র নূরে-এ আলম সিদ্দিকী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার কালিহাতী সার্কেল রাসেল মনির।

এসময় আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মুক্তার আলী, সাবেক মেম্বার আক্কেল মাহমুদ, টাঙ্গাইল বাস শ্রমিক সমিতির সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন বাদল, কালিহাতী প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন, এলেঙ্গা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক দুলাল হোসেন, এডভোকেট আজগর আলী, কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দাস পবিত্র, বুরো বাংলাদেশের শাখা ব্যবস্থাপক ওয়ারেছুল ইসলাম, পুলিশের বিশেষ শাখার এ এস আই শামীম আল মামুন প্রমূখ।

ত্রাণ সামগ্রী হিসেবে দেওয়া হয় চাল, ডাল, চিনি, আটা, তেল, আলু।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি