১২:৪৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কুমুদিনী ট্রাস্টের সাবেক এমডি জয়াপতি আর নেই

| টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬ | | ৩৮২
, টাঙ্গাইল :

কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহার ছোট মেয়ে জয়াপতি পরলোকগমন করেছেন।

শুক্রবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় লন্ডনের বারনেট হাসপাতালে তিনি মারা যান।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি কয়েক বছর যাবৎ বার্ধক্যজনিত নানা অসুখে ভোগছিলেন। 

 

জয়াপতি ১৯৫৬ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষার দায়িত্ব পালন করেন। তার স্বামী ডা. বিষ্ণু পদ পতি কুমুদিনী হাসপাতালের সুপারেন্ডেটের দায়িত্ব পালন করেন।

মহান মুক্তিযুদ্ধ চলাকালে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহা এবং তার একমাত্র ছেলে ভবানী প্রসাদ সাহাকে পাক হানাদার বাহিনী অপহরণ করে। পরে কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, টাঙ্গাইল কুমুদিনী মহিলা কলেজসহ তার প্রতিষ্ঠিত শিক্ষা, স্বাস্থ্য ও সেবামূলক প্রতিষ্ঠানসহ কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন জয়াপতি। স্বাধীনতা পরবর্তী সময়ে থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে যান। 

কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ভ্রাতুস্পুত্র রাজীব প্রসাদ সাহার হাতে ২০০০ সালে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি লন্ডনে অবসর জীবন যাপন করছিলেন।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জয়াপতির মৃত্যুর খবর কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টে পৌঁছালে কুমুদিনী হাসপাতাল ও ভারতেশ্বরী হোমসসহ সকল প্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে আসে।

গত কয়েক দিন আগে জয়াপতি বেশি অসুস্থ হয়ে পড়লে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা লন্ডন যান। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন বলে ভারতেশ্বরী হোমসের সিনিয়র উপাধ্যক্ষ গোলাম কিবরিয়া জানিয়েছেন।

তবে জয়াপতির মরদেহ বাংলাদেশে আনা হবে, না লন্ডনে সমাহিত করা হবে- তা জানাতে পারেননি তিনি।  

এদিকে জয়াপতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংসদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এবং সাবেক সাংসদ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি