০২:৫৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কৃষিমন্ত্রীর সংসদীয় এলাকায় ত্রাণের দাবীতে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৮ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ত্রাণের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এর সংসদীয় এলাকার মানুষ।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার গাংগাইর এলাকায় ঘন্টাব্যাপী এই বিক্ষোভ করে স্থানীয়রা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।

বিক্ষোভে অংশ নেয়া আজগর, হালিম ও রাজ্জাক জানান, ভোট নাই তাই নেতারা আমাদের খবর রাখেনা। প্রতিদিন রোজগারে যাদের জীবন চলতো তাদের করোনার প্রভাবে সকল কাজ বন্ধ। সঞ্চয় শেষ হওয়ায় এখন অনাহারে দিন কাটছে। এখন না খেয়ে মরার অবস্থা। কিন্তু এই এলাকায় সরকারের মন্ত্রী ও দলের এতো বড় নেতা থাকার পরেও কেউ খোঁজ খবর নেয়নি। এখন পর্যন্ত সরকারি বে-সরকারি কোন সহায়তার ছিটেফোঁটাও পৌঁছায়নি। যার ফলে মানুষ নিরুপায় রাস্তায় নেমেছি।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা শিউলী বলেন, ওই এলাকার মানুষ একেবারেই ত্রাণ পায়নি তা সত্য নয়। দুটি ইউনিয়নে ৩৩ হাজার জনগোষ্ঠী। এর মাঝে অনেকেই সরকারের নানা সুবিধাভোগী প্রকল্পের সুবিধা পাচ্ছে। সরকারি নির্দেশনা মোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে যারা সুবিধাপ্রাপ্ত নন এমন ৪৬২ টি পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সকলের মাঝেই ত্রাণ বিতরণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি