০৩:১০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে বেদে পল্লীতে খাদ্য সহায়তা দিলেন মোস্তফা চৌধুরী

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১২ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে অর্ধশত কর্মহীন বেদে পরিবারে খাদ্য সহায়তা দিলেন জেলা পরিষদ সদস্য এডভোকেট মোস্তফা চৌধুরী। এছাড়া একই দিন তিনি উপজেলার গুনটিয়া ও চুকুরিয়া দুই গ্রামবাসীর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

রবিবার বিকেলে তিনি উপজেলা জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পশ্চিমপাড়ায় অস্থায়ী বেদে পল্লীতে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল প্রমুখ। 

পরে তিনি উপজেলার গুনটিয়া ও চুকুরিয়া গ্রামে শতাধিক কর্মহীন পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।তাঁর দেয়া খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৮কেজি চাল, ১কেজি ডাল, ১ কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ১ লিটার তেল ও ১টি করে সাবান। 

এ ব্যাপারে জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মোস্তফা চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে যার যার অবস্থান থেকে কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো অংশ হিসেবে বেদে পল্লীসহ গুনটিয়া ও চুকুরিয়া গ্রামের কর্মহীন মানুষের মধ্যে প্রায় দেড়শত পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আগামী শুক্রবার নিজ গ্রামবাসীর মধ্যে আরও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি