০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ফোন পেয়ে রাতেই ভ্যানচালকের বাড়িতে ইউএনও

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৬ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

লাল মিয়া পেশায় একজন ভ্যান চালক। করোনাকালে সে গত এক সপ্তাহ ধরে ভ্যান নিয়ে রাস্তায় নামতে পারছেন না। যে কারণে ঘরে চাল নেই। চুলাতেও জ্বলছেনা আগুন। স্ত্রী, চার বছরের এক ছেলে ও দেড় বছর বয়সী এক বাচ্চা রয়েছে তার। শিশুরা দুধ না পেয়ে কান্না করছে। টাকার অভাবে দুধ কিনে দিতে পারছেন না। 

এমন অভাবে দিন কাটছে সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ছোটমৌশা গ্রামের লাল মিয়ার। এরই মাঝে তিনি প্রতিবেশী একজনের কাছে শুনতে পান, ইউএনওর নম্বরে কল দিলে খাদ্য সহায়তা পাওয়া যায়। সেই কথা শুনে ইউএনওর নম্বর নিয়ে রোববার রাতে ফোন করেন। 

ফোন পেয়ে আর শিশু বাচ্চা দুধের অভাবে কান্না করছে শুনে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা রাতেই উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তাকে (পিআইও) সঙ্গে নিয়ে ভ্যানচালকের বাড়িতে যান। 

বাড়িতে গিয়ে ১০ কেজি চাল ও দুধ কেনার ৫০০টাকা দিয়ে আসেন। ভ্যানচালক লাল মিয়া বলেন, ‘হাছাই (সত্যিই) ওই মেডাম আংগো বাইততে আইছ্যাল। যেন আমি খোয়াব (স্বপ্ন) দেখচি।  আল্লায় যেনো আমাগো মেডামকে বাঁচাইয়া রাখে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, ওই ভ্যান চালক আমাকে ফোনে বলল, আমার বাচ্চা দুধের জন্য কান্না করছে। তখন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। ওই বাড়িতে গিয়ে খাদ্য সহায়তা ও বাচ্চার দুধের জন্য টাকা দিতে পেরে আমার খুব ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি