০৩:৪৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নিম্ন আয়ের মানুষের পাশে যুবলীগ নেতা পিন্টু ও শাহিনুর

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

পাশে দাড়িয়েছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু ও শাহিনুর রহমান শাহীন। শুক্রবার (৩রা এপ্রিল) সকালে উপজেলার বাবনাপাড়া মোড়ে ২০০ জন নিম্ন আয়ের মানুষ এবং দুস্থঃ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেন যুবলীগের এই দুই নেতা। 

বিতরন করা খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে চাল, আলু , ডাল, লবন, তেল, পিয়াজ আর করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও সাবান । এ সময় ভক্ত গোপাল রাজবংশী পিন্টু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাঈনুল হোসেন নিখিলের নেতৃত্বে আর্ত মানবনতায় পাশে দাড়িয়েছে যুবলীগ। বৈশিক মহামারি করোনা ভাইরাসের এই দুঃসময়ে নিজেদের সমর্থ অনুযায়ী নিম্ন আয় ও দিনমজুরদের পাশে দাড়িয়েছি আমরা । আমরা নিজস্ব অর্থায়ন ও প্রচেষ্টায় এ কর্মসূচী হাতে নিয়েছি।

যুবলীগের অপর যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান শাহিন বলেন, করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন ছুটি থাকায় আমাদের সমাজে যারা রিক্সা চালক, চা বিক্রেতা, ফুটপাতের হকার তাদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। এমন অবস্থায় আমরা মানবিক কারনে তাদের পাশে দায়িড়েছি। সমাজের বিত্তবানদেরও এসব নিম্ন আয়ের মানুষের পাশে দাড়ানো উচিত। এ সময় তাদের সহযোগিতা করেন উপজেলা যুবলীগের সদস্য রাম প্রসাদ সাহা, মো. সিরাজুল ইসলাম।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি