০২:৫৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কর্মহীনদের বিনামূল্যে জিআরের চাল ও শুকনো খাবার  বিতরণ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে করোনার প্রভাবে কর্মহীন ৫০ জন দরিদ্র পরিবারের মাঝে চাল, ডালসহ শুকনো খাবরের প্যাকেট বিতরণ করা হয়। 

বুধবার ধনবাড়ী উপজেলার বীরতার ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে কর্মহীন  ৫০ জন দরিদ্র পরিবারের মাঝে জিআরের চাল, ডালসহ শুকনো খাবারের প্যাকেট বিতরণ করেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা।

বীরতারা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে উক্ত চাল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার লিনা, উপজেলা প্রকল্প বাস্তাবয়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান সুমন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনছার আলী, অধ্যপক সুলতান আহমেদ প্রমূখ।

উক্ত চাল, ডালসহ শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা সকলকে ধৈর্য্য, সহনশীলতা ও সচেতনতার মাধ্যমে করোনা সংক্রান্ত এ পরিস্থিতি মোকাবেলা করার জন্য আহবান জানিয়ে বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ধনবাড়ী উপজেলার ঔষধের দোকান ব্যাতিত অন্যান্য সকল দোকান প্রতিদিনি সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি