১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভর্তুকির ভ্রাম্যমান বাজারে মানুষের আগ্রহ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনায় মানুষকে বাজারে যেতে নিরুৎসাহিত করতে টাঙ্গাইলের কালিহাতীতে ভোরের পাখি শরীর চর্চা ক্লাবের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ভর্তুকি মূল্যের ভ্রাম্যমান বাজার শুরু হয়েছে। ক্লাবের সদস্যরা জানান তাদের এ বাজার কয়েক দিন চলবে।

মঙ্গলবার উপজেলা পরিষদ চত্ত্বরে স্থানীয় এমপি হাছান ইমাম খান সোহেল হাজারী এ ভ্রাম্যমান বাজারের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনছার আলী বিকম, উপজেলা নির্বাহী অফিসার ও ভোরের পাখি শরীর চর্চা ক্লাবের সভাপতি শামীম আরা নিপাসহ ক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।  

এ বাজার ৭টি নিত্য প্রয়োজনীয় পণ্যে প্রতি কেজিতে গড়ে ১০ টাকা ভর্তুকিতে স্বল্প মূল্যে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। সাধারণ মানুষ আগ্রহের সাথে ভ্রাম্যমান বাজার থেকে ক্রয় করছেন। বাজারটি কালিহাতীর বিভিন্ন স্থানে ক্রয় বিক্রয় করছে। পিকআপ ভ্যানের এ ভ্রাম্যমান থেকে ত্রেতাদের বিনামূল্যে মাস্ক দেওয়া হচ্ছে। 

উল্লেখ্য, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও কালিহাতীর সাবেক উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন ভোরের পাখি শরীর চর্চা ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। ক্লাবটি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকান্ডের মাধ্যমে কালিহাতীর মানুষের মনে স্থান করে নিয়েছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি