০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনা প্রতিরোধে জনসেবায় নিবেদিত অধ্যাপক আব্দুল মোমেন

নুর আলম,গোপালপুর | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে করোনাভাইরাসের সংক্রোমনরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র লোকজনের পাশে নিরলসভাবে শ্রম ও নিজস্ব অর্থ বিনিয়োগ করে আর্তমানবতার সেবায় নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন প্রচারবিমূখ একজন স্বজ্জন জনপ্রতিনিধি অধ্যাপক আব্দুল মোমেন। 

তিনি উপজেলার আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঘাটাইল জি.বি.জি কলেজের সাবেক অধ্যাপক। সরকারি অনুদানের পাশাপাশি প্রতিনিয়ত নিজস্ব অর্থায়নে আলমনগর ইউনিয়নের দিনমজুর, কর্মহীন মানুষ, অস্বচ্ছল ভ্যান চালক, হত-দরিদ্র ও অসহায় মানুষদের খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করছেন। 

এছাড়াও করোনা সংক্রোমন প্রতিরোধে জনসচেতনতায় প্রত্যেকের হাতে হাতে লিফলেট বিতরণ, ইউনিয়নের প্রতিটি মসজিদ থেকে সতর্কবার্তা ও করোনায় করণীয় বিষয়ক ঘোষণা, এলাকায় এলাকায় মাইকিং করে প্রচার অভিযান পরিচালনা করা, হাট-বাজারে গণজমায়েত বন্ধ, করোনা প্রতিরোধ কমিটি গঠন করে এলাকায় সেবাদান, সর্বত্র স্প্রে মেশিন দিয়ে ব্লিচিং পাউডার ছিঁটিয়ে জীবানুনাশ করণ কার্যক্রম, প্রবাসীদের বাড়ী বাড়ী লাল নিশান উড়িয়ে সনাক্ত করে হোম কোয়ারিন্টিনের ব্যবস্থা করা, ঢাকাসহ সারাদেশ থেকে বাড়ী ফেরা চাকরিজীবীদের চৌদ্দদিন নিজ গৃহে অবস্থান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া ও হত দরিদ্রদের নিজ অর্থায়নে চিকিৎসার ব্যবস্থা করছেন তিনি।

এ বিষয়ে অধ্যাপক আব্দুল মোমেন বলেন, “সরকারের পক্ষ থেকে সারা দেশব্যাপী সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য লোকজনকে ঘরে থাকার আহবান করা হয়েছে। তার প্রেক্ষিতে কর্মহীন অস্বচ্ছল মানুষদের আয়ের কোনো উৎস না থাকায় তাদেরকে সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংসদ ছোট মনিরের মাধ্যমে পাওয়া এসব খাদ্যসামগ্রী আলমনগর ইউনিয়নের কর্মহীন অস্বচ্ছলদের মাঝে বিতরণ করা হয়েছে। এ সব অনুদান চাহিদার চেয়ে কম হওয়ায় নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, জনপ্রতিনিধিরাও মানুষ। তাদেরও হোম কোয়ারেন্টিনের প্রয়োজন আছে। অথচ মানবসেবা করতে গিয়ে সে সময় আমাদের হয়না। এদিকে এ মরণব্যাধি করোনা ভাইরাসরোধে আমাদের মত জনপ্রতিনিধিদের বিশেষ কোনো পোষাকের ব্যবস্থা নেই। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে এই দূর্যোগ মূহুর্তে সাধ্যানুযায়ী জনসেবা করে যাচ্ছি।”

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি