০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুর দোখলা রেঞ্জে ৮ একর জায়গা জবরদখল মুক্ত

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২২ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে বন বিভাগের দোখলা রেঞ্জের ৮ একর জায়গা কলা বাগান কেটে  রোববার (২২ মার্চ)  জবরদখল মুক্ত করা হয়েছে। দখলমুক্ত এসব জায়গায় মধুপুর গড় এলাকার লাল মাটির বিক্রির সাথে মিল রেখে সুফল প্রজেক্টের মাধ্যমে হরেক প্রজাতির দেশি গাছের ও পশুপাখির খাদ্যের মিশ্র বাগান করা হবে। করা হবে জীববৈচিত্র্য সংরক্ষণ।

দোখলা রেঞ্জ সূত্রে জানা যায়, মধুপুরের দোখলা রেঞ্জের এলাকায় বন বিভাগের জায়গা স্থানীয় জবরদখলকারীরা জবরদখল করে অবৈধ ভাবে কলা চাষ করে আসছিল। বন বিভাগ ৮ একর জায়গায় কলা বাগান কেটে জবর দখল মুক্ত করেছে। মধুপুর শালবনের ঐতিহ্য ফিরাতে ও সুফল প্রজেক্টের আওতায় দেশী প্রজাতির বাগান ও পশু খাদ্যে পরিবেশ সম্মত মিশ্র বাগান এবং জীববৈচিত্র্য সংরক্ষণ  করার জন্য উদ্ধার করা হয়েছে। দখলমুক্তে সহাকারী বন সংরক্ষক, দোখলা রেঞ্জ কর্মকর্তা, কমিউনিটি ফরেস্ট ওয়ার্কার, বন বিভাগের কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন। এসব তথ্য বন বিভাগ সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে মধুপুর দোখলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ জানান, দোখলা রেঞ্জের  সিএস দাগ নং ১৩ অরণখোলা মৌজায়  স্থানীয়রা দীর্ঘ দিন যাবত জবর দখল করে অবৈধ ভাবে কলা চাষ করে আসছে। জবর দখল মুক্ত করতে ৮ একর জায়গার কলা বাগান কেটে জায়গা উদ্ধার করেছি। উদ্ধারকৃত এ  জায়গায় সুফল প্রজেক্টের আওতায় দেশী প্রজাতির বাগান করা হবে।

সহকারী বন সংরক্ষক (টাঙ্গাইল উত্তর) জামাল হোসেন তালুকদার জানান, দোখলা রেঞ্জের ৮ একর জায়গা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব জায়গায় সুফল প্রজেক্টের আওতায় দেশী প্রজাতির বিভিন্ন প্রজাতির গাছ রোপন এবং  পরিবেশ সম্মত টেকসই বাগান ও পশু খাদ্যের জন্য বনায়ন করা হবে ।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি