১২:৫০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাস্কের দাম বেশি নিলেই ফোন করুন ০১৯৭৭০০৮০৭১ নম্বরে

ডেস্ক রিপোর্ট | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১০ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

‘মাস্ক বা স্বাস্থ্য সুরক্ষার জন্য যেকোনো পণ্যের গায়ের দামের বেশি চাইলে রশিদ সংরক্ষণ করুন ও আমাদের অবহিত করুন এই ০১৯৭৭ ০০৮০৭১ নম্বরে।’

ভোক্তাদের সচেতনতায় এমন একটি বিবৃতি দিয়েছে ভোক্তা অভিযোগ কেন্দ্র। এ বিষয়ে সোচ্চার সরকারি এ প্রতিষ্ঠানটি। 

দেশে করোনাভাইরাস সংক্রমণের খবর ছড়াতেই এক শ্রেণির অসাধু ব্যবসায়ী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার প্রভৃতি পণ্যের দাম অযাচিতভাবে বাড়িয়ে দিয়েছেন। ২০ টাকার মাস্ক বিক্রি করা হচ্ছে ১০০ টাকাও। 

এমন অবস্থায় ভোক্তা অভিযোগের ফেসবুক পেজে জানানো হয়েছে, ‘প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে মানুষ যখন মাস্ক কিনতে উদ্বুদ্ধ হচ্ছে, ঠিক তখনই একদল অসাধু ব্যবসায়ী চড়া দামে তা কিনতে সবাইকে বাধ্য করছে। এর বিরুদ্ধে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মাস্ক বা স্বাস্থ্য সুরক্ষার জন্য যেকোনো পণ্যের গায়ের দামের বেশি চাইলে রশিদ সংরক্ষণ করুন ও আমাদের অবহিত করুন এই ০১৯৭৭ ০০৮০৭১ নম্বরে।

ভোক্তা অধিদফতরের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তিতে বিনা খরচে আমরা আপনাকে সব ধরনের সহায়তা করবো। অভিযোগ প্রমাণিত হলে আপনি পাবেন জরিমানার ২৫ শতাংশ অর্থ। ভোক্তা অধিকার সুরক্ষায় সচেতন ও সক্রিয় হন, আমরা রয়েছি আপনার পাশে।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি