০৪:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাস ও মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা-ভূঞাপুর লিংক রোডে বাস আর মোটরসাইকেল সংঘর্ষে ইমন নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সংগঠিত এ দূর্ঘটনায় আসিফ ও শাওন নামে আরো দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়।

নিহত কলেজ ছাত্রের নাম মো. ইমন মিয়া (১৭)। সে উপজেলার এলেঙ্গা রাজাবাড়ি এলাকার জুলহাস মিয়ার ছেলে ও শামছুল হক কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় আহতরা হচ্ছেন একই এলাকার সামাদ মিয়ার ছেলে শাওন মিয়া (১৮) ও হাশেম মিয়ার ছেলে আসিফ মিয়া (১৯)।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুসফিকুর রহমান জানান, দুপুরে লিংরোডে তিন বন্ধু মোটর সাইকেলযোগে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মো. ইমন মিয়া নিহত হন। 

এ সময় গুরুতর আহত অবস্থায় শাওন ও আসিফকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক ও সহকারি পালিয়ে যায়।

এ প্রসঙ্গে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও ডা. মো. শরিফুল ইসলাম সজিব জানান, দুপুরে কালিহাতী উপজেলার এলেঙ্গা-ভূঞাপুর লিংক রোডে বাস আর মোটরসাইকেল সংঘর্ষে আহত তিন ছাত্রকে আনা হয়। এদের মধ্যে ইমন নামের একজনকে মৃত অবস্থায় আনা হলেও অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়া দ্রুত তাদের ঢাকায় পাঠানো হয়েছে। 

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি