১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শহীদ জগলুর ৩৩তম মৃত্যু বার্ষিকী পালিত

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ছাত্রনেতা শহীদ মির্জা আবু রায়হান খান জগলুর ৩৩তম মৃত্যু বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করেছে তার পরিবার ও টাঙ্গাইল জেলা ছাত্রদল, জেলা বিএনপির নেতা কর্মীরা।    

স্বৈরশাসক এরশাদের আমলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে আন্দোলনরত জনতার ওপর পুলিশের নির্বিচারে গুলিবর্ষণে তিনি নিহত হন। শহীদ জগলু ছিলনে গনতান্ত্রীক আন্দোলোনরে প্রতীক এবং স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলোনে নিহত বাংলাদশে জাতীয়তাবাদী দলের প্রথম শহীদ। সেই আন্দোলনে টাঙ্গাইলের সকল দলের নেতা কর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করে ছিলো।

এ উপলক্ষে শনিবার (৮ফেব্রুয়ারি) সকালে শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তর্বক অর্পণ করে মরহুমের পরিবার, বিএনপি ও ছাত্রদলসহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ তালুকদার, প্রচার সম্পাদক একিউ মনিরুল হক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ সাফি ইথেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি