১১:২৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগ

সেই ৩ কিশোরকে তাবলীগে পাঠালেন এসিল্যান্ড

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে আটক সেই তিন কিশোরকে তাবলীগ জামাতে পাঠানো হয়েছে। মঙ্গলবার মির্জাপুর সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে তাদের আটক করে পুলিশ।

বুধবার দুপুরে আটককৃত ওই তিন কিশোরকে সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হকের অফিসে হাজির করা হলে তিনি তাদেরকে সাজা না দিয়ে ৬ দিনের জন্য তাবলীগ জামাতে পাঠানোর ব্যবস্থা করেন।

আটকৃতরা হলো উপজেলা সদরের পোষ্টকামুরী পূর্বপাড়া (সওদাগরপাড়া) গ্রামের শুভ মিয়া, আশিক ও জিহাদ। ভূক্তভোগী ওই শিক্ষার্থী মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। 

উল্লেখ্য, চলতি বছর মির্জাপুর সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে ওই ছাত্রী। পরীক্ষার আগে স্কুলে যাওয়া আসার সময় তাকে ওই যুবকেরা নানাভাবে উত্ত্যক্ত করতো। এতে বাঁধা দেয়ায় তারা তাকে জোরপূর্বক তুলে নেয়ারও হুমকি দেয়। 

সোমবার এসএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় তারা মেয়েটির গতিরোধ করে। এ সময় ওই শিক্ষার্থী ভয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে এলে কিশোরা পালিয়ে যায়। পরে এ ঘটনায় মেয়েটির বাবা মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার পরীক্ষা কেন্দ্রের সামনে ওই তিন কিশোর শিক্ষার্থীকে পুনরায় উত্ত্যক্ত করতে এলে পুলিশ তাদের আটক করে।    

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক বলেন কিশোর তিনজনই শিক্ষার্থী। তাদের শিক্ষা জীবনের কথা চিন্তা করে সাজা না দিয়ে তাবলীগ জামায়ে পাঠানো ব্যবস্থা করা হয়েছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি