০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাস চাপায় আবারও পুলিশ সদস্যের মৃত্যু

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বাস চাপায় এবার নিহত হলেন আরো এক পুলিশ সদস্য। বুধবার সকালে শহরের সিএনবি রোডে সাদৎ বিশ্ববিদ্যালয় কলেজ বাসের ধাক্কায় এ দূর্ঘটনাটি ঘটে। 

নিহত পুলিশ কন্সটেবল আরমান রায়হান (২৩)টাঙ্গাইল পুলিশ লাইনে কর্মরত ছিলেন। নিহত আরমান রায়হান নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নারান্দি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। এর আগে গতকাল মঙ্গলবার সকালে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় ট্রাক চাপায় নিহত হন পুলিশ কনস্টেবল সাইদুল হক (৪৫)ময়মনসিংহ জেলার কোতয়ালী উপজেলার চরশির্তা গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে।

প্রত্যক্ষদর্শী এমদাদুল হক অপু বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ওই স্থানে দুর্ঘটনার পর বিকট শব্দ হয়। পিছনের দিকে তাকিয়ে দেখি একজন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পরে রয়েছে। পাশেই মোটরসাইকেল পরে ছিলো। কয়েকজন মিলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

বিষয়টি নিম্চিত করে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শফিকুল ইসলাম জানান, সকালে কর্মস্থলে যাওয়ার সময় সরকারি সা’দত কলেজের বাসের সাথে নিহত পুলিশ সদস্য আরমানের মোটর সাইকেলের ধাক্কা লাগে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দূর্ঘটনা কবলিত সরকারি সা’দত কলেজের বাস ও চালককে আটক করা হয়েছে।

এআরটি /এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি