১২:৪১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এসএসসি পরীক্ষার্থীকে উত্যক্ত, আটক ৩

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষার্থীকে উত্যক্তের কারণে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মির্জাপুর সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে পুলিশ তাদের আটক করে। 

আটকৃতরা হলো, উপজেলা সদরের পোষ্টকামুরী পূর্বপাড়া (সওদাগরপাড়া) গ্রামের শুভ মিয়া, আশিক ও জিহাদ। 

পুলিশ জানায়, ওই পরীক্ষার্থী এ বছর মির্জাপুর সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার আগে স্কুলে যাওয়া আসার সময় তাকে ওই বখাটেরা নানাভাবে উত্যক্ত করতো। এতে অস্বীকার করায় তারা তাকে জোরপূর্বক তুলে নেয়ারও হুমকী দেয়। 

সোমবার এসএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় বখাটেরা মেয়েটির গতিরোধ করে। এসময় সে ভয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন আসলে বখাটেরা পালিয়ে যায়। পরে এ ঘটনায় মেয়েটির বাবা মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন।মঙ্গলবার সকালে পরীক্ষা কেন্দ্রের সামনে বখাটেরা মেয়েটিকে পুনরায় উত্যক্ত করতে আসলে পুলিশ তাদের আটক করে। 

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান অভিযুক্তদের আটকের সত্যতা নিশ্চিত করেছেন। 

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি