১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাংবাদিকতা টিকে থাকে মানুষের আস্থার উপরে-শাহ আলমগীর

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৭ নভেম্বর ২০১৬ | | ৭৫৫
, টাঙ্গাইল :

বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট (পিআইবি)’র মহাপরিচালক মোঃ শাহ আলমগীর বলেছেন, সাংবাদিকদের সততা নিয়ে কাজ করতে হবে। সাংবাদিকদের কলম ব্যবহার করতে হবে ন্যায়ের পথে। সাংবাদিকতা টিকে থাকে মানুষের আস্থার উপরে।

তিনি শনিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে প্রেস ইনষ্টিটিউট-এর আয়োজনে ও তথ্য মন্ত্রণালয়ের শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম প্রকল্প (৪র্থ পর্যায়)-এর সহযোগিতায় দু’দিনব্যাপী শিশু ও নারী উন্নয়ন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনীকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, সংবাদের বস্তুনিষ্ঠতা থাকতে হবে। মানুষের কল্যাণে সাংবাদিকদের সংবাদ পরিবেশন করতে হবে।

আলোচনায় অংশ নেয় টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

উপস্থাপনায় ছিলেন প্রশিক্ষণের সমন্বয়কারী পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান।

প্রশিক্ষক হিসেবে আলোচনায় অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে। প্রশিক্ষণে ২৫জন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি