১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ওলামা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৬ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

জাতীয়তাবাদী ওলামা দল টাঙ্গাইল জেলা শাখা আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় কারাবন্দী বেগম খালেদা জিয়ার নিঃর্শত মুক্তি এবং আরাফাত রহমান কোকোর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া করা হয়।

রবিবার (২৬জানুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের সিলমি পার্টি প্যালেসে জেলা জাতীয়তাবাদী ওলামা দল এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। 

টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মো. আব্দুল হাইয়ের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ তালুকদার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মমতাজ করিম, জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক হাফেজ মোজাম্মেল হোসেন, হাফেজ আবুবকর সিদ্দিক, মাওলানা আশরাফ উদ্দিন প্রমুখ। 

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা উপজেলার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে আরাফাত রহমান কোকোর বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি