০২:১৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ডাকাতির নাটক সাজিয়ে শিশুকে হত্যা করলো সৎ মা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল পৌর শহরের আমিন বাজার এলাকায় শিশু সাইফ উদ্দিনকে (৮) শ্বাসরোধ করে হত্যা মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তার সৎ মা সাবরিনা বেগম সিনথি। 

সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সিনিয়র চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মুনিরা সুলতানার কাছে তিনি এ জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, শহরের আমিন বাজার এলাকায় সাইফের বাবা ভাড়া বাসায় থাকতেন। ঘটনার দিন শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় শিশু সাইফকে নিয়ে টিভি দেখছিলেন তার সৎ মা সাবরিন বেগম সিনথি। এ সময় টিভির সাউন্ড বাড়িয়ে দেয় সাইফ। বেশ কয়েকবার সাইফকে সাউন্ড কমাতে বললেও সাইফ টিভির সাউন্ড না কমানোয় তার হাত-পা বেঁধে বাসার একটি কক্ষে আটকে রাখেন সিনথি। 

৩০/৪০ মিনিট পর ঘর খুলে দেখতে পান সাইফ বেঁচে নেই। পরে হাত-পা বাঁধা অবস্থাতেই সাইফকে তিনি বাথরুমে থাকা পানির বালতির মধ্যে মুখ ডুবিয়ে রাখেন। পরে ডাকাতির নাটক সাজিয়ে সাইফের বাবাকে ফোন দেন তার সৎ মা সাবরিনা বেগম সিনথি। 

ফোনে সাইফের বাবা মো. সালাউদ্দিনকে সিনথি জানান, অজ্ঞাতনামা তিনজন দূষ্কৃতকারী তাদের বাসায় ঢুকে তার ও ছেলের হাত-পা বেঁধে স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। যাওয়ার সময় তারা সাইফকে বাথরুমের পানির বালতিতে ডুবিয়ে রেখে গেছে।

খবর পেয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। সিনথির ঘটনার বর্ণনা রহস্যজনক মনে হলে পুলিশ তাকে ও তার স্বামী সালাউদ্দিনকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সিনথি হত্যার কথা স্বীকার করেন এবং আদালতে জবানবন্দি দিতে রাজি হন।

এআরটি/এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি