১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নিখিল হত্যাকান্ড

গোপালপুরে রক্তমাখা চাপাতি উদ্ধার

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৬ মে ২০১৬ | | ৬৯
ছবি : প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে গজ কাপড় ব্যবসায়ী ও দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দার হত্যায় ব্যবহৃত রক্তমাখা চাপাতি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গোপালপুর উপজেলার সুতী কালিবাড়ী অটো রাইচ মিলের পাশের একটি ঝোঁপ থেকে এই চাপাতি উদ্ধার করা হয়। এর আগে শনিবার ঘটনার পর ওই এলাকা থেকেই একটি রক্তমাখা চেক শার্ট উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, দুপুরে স্থানীয়রা ওই এলাকায় একটি রক্তমাখা চাপাতি পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।

এই ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর জানান, সুতী এলাকা থেকে একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে। তবে তা নিখিল হত্যাকান্ডে ব্যবহৃত চাপাতি কিনা সেই ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায় নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে গোপালপুর উপজেলার ডুবাইল এলাকায় নিজ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে স্থানীয় গজ কাপড় ব্যবসায়ী ও দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দারকে। দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে করে পাকুটিয়া-সুতিকালীবাড়ী সড়ক দিয়ে এসে নিখিলকে হত্যা করে সুতিকালীবাড়ী সড়কের দিকে পালিয়ে যায়। ওই ঘটনার পর নিখিল হত্যাস্থানের ২ কিলোমিটার দূরে একটি রক্তমাখা শার্ট উদ্ধার করা হয়। পরে ওই এলাকা থেকে এই চাপাতি উদ্ধার হলো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি