০২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাংবাদিকদের উপর হামলাকারীদের

গ্রেফতারের দাবিতে কালিহাতীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে কালিহাতী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় ঘন্টাব্যাপী কালিহাতী বাসষ্ট্যান্ড এলাকায় মানববন্ধন পালিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, সহ-সভাপতি যুগান্তরের প্রতিনিধি তারেক আহমেদ, সাধারন সম্পাদক দাশ পবিত্র, সাংবাদিক কল্যান ট্রাস্টের সভাপতি সাব্বির আহম্মেদ আব্বাসী, যুগ্ম সাধারন সম্পাদক সোহেল রানা, আনন্দ টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরী মৃদুল, সময়ের আলোর প্রতিনিধি মনির হোসেন, প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর জুয়াড়িদের হামলা অত্যান্ত ন্যাক্কারজনক। হামলাকারীসহ মুলহোতাদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানান। অন্যথায় সাংবাদিকরা রাস্তায় নেমে আসার হুশিয়ারী দেন।

উল্লেখ্য, টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায় জুয়াড়িরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাশবন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

হামলায় ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরা পারসন আশিকুর রহমান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক অভিজিৎ ঘোষ, দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক হৃদয় মন্ডলসহ আরো দুইজন আহত হয়। এসময় ডিবিসির একটি ক্যামেরা ভাংচুর এবং অপর একটি ক্যামেরা ছিনিয়ে নেয়। এছাড়া ডিবিসির বুম (মাইক্রোফোন) ভাংচুর করা হয়। 

এঘটনায় বৃহস্পতিবার রাতেই ডিবিসির টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার বাদী হয়ে জুয়াড়ু প্রধান ফজল মন্ডলকে প্রধান আসামী করে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অর্ধশতাধিক জুয়াড়ুর বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি