০১:০৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গভীর রাতে বিচারকদের বাসার মালামাল তছনছ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৪ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে গভীর রাতে তিনজন বিচারকের বাসায় প্রবেশ করে মালামাল তছনছ করার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) গভীর রাতে টাঙ্গাইল পৌর এলাকার হাউজিং মাঠে অবিস্থত টাঙ্গাইল জজকোর্টের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার এবং জেলা জজ আদালতের সহকারী জজ মুজিবুর রহমানের বাসার মালামাল তছনছ করে।

এছাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের বাসার গ্রিল কেটে ঘরে প্রবেশ করার চেষ্টা করে বলে জানা গেছে। এ ঘটনায় শনিবার (৪ জানুয়ারি) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এঘটনায় টাঙ্গাইলের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবু বকর বাদি হয়ে সদয় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুম বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে বাসায় কোন লোক ছিল না। এ সুযোগে গভীর রাতে সংঘবব্ধ চোরের দল গ্রিল কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। এ সময় আলমারি ভেঙে জিনিসপত্র বের করে নিচে ফেলে দেয় এবং বাসার সমস্ত মালামাল তছনছ করে। কম্পিউটার, ল্যাপটপ, নগদ টাকা এবং মূল্যবান জিনিস থাকা স্বত্বেও তারা কোন কিছু নেয়নি। 

এ কারণে ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। এছ্ড়াাও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের বাসায় গ্রিল কাটার চেষ্টা করে। কিন্তু তারা ঘরের ভিতরে প্রবেশ করতে পারেনি।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গ্রীল কেটে বাসার ভেতর প্রবেশ করলেও কোন জিনিসপত্র চুরি হয়নি। কারা কেন, কি উদ্দেশ্যে গ্রীল কেটে বাসায় প্রবেশ করেছিল বিষয়টি খুবই রহস্যজনক। দ্রুতই জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি