০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিক্ষায় নারীদের বিশেষ গুরুত্ব দিতে হবে : বার্নিকাট

আরিফ উর রহমান টগর | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬ | | ১০৯৫
, টাঙ্গাইল :

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, একজন শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি উপহার দিতে পারেন। এজন্য শিক্ষা গ্রহনে নারীদের বিশেষ গুরুত্ব দিতে হবে। তারা যাতে জাতির মডেল হিসেবে কাজ করতে পারে সে জন্য তাদের প্রতি শিক্ষক ও সরকারকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

তিনি মঙ্গলবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে ফিস্টুলা রোগীদের জন্য লেকচার অন সেফ সার্জারি অনুষ্ঠান উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় বার্নিকাট আরো বলেন, দানবীর রনদা প্রসাদ সাহার প্রতিষ্ঠানগুলো একটি অনন্য প্রতিষ্ঠান। এখানকার নিয়ম শৃংখলা, নারী শিক্ষার পরিবেশ ও চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। যা দেখে আমি মুগ্ধ হয়েছি।

বাংলাদেশ ও কুমুদিনী কল্যাণ সংস্থার প্রশংসা করে বার্নিকার্ট বলেন, এসব কারনেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য এক পরম বন্ধু।

সকালে তিনি কুমুদিনী কমপ্লেক্সে পৌছালে কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক শ্রী মতি সাহা, উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এম এ হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দারসহ উইমেন্স মেডিকেল কলেজের ছাত্রী, নার্সিং স্কুল ও কলেজের ছাত্রী এবং ভারতেশ্বরী হোমসের ছাত্রী ও শিক্ষকসহ কুমুদিনী পরিবারের সদস্যরা রাষ্ট্রদূতকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

পরে তিনি কুমুদিনী হাসপাতাল, নার্সিং স্কুল ও কলেজ, উইমেন্স মেডিকেল কলেজসহ কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

ডা. বিপি পতি মিলনায়তনে ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহার সভাপতিত্বে ফিস্টুলা অন সেফ সার্জারি উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ডা. এম এ হালিম, নার্সিং স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, ডা. দুলাল চন্দ্র পোদ্দার, ইউএসএআইডির মিশন অব হেড মিসেস জারিনা জাসিকি প্রমুখ।

পরে মার্কিন রাষ্ট্রদূত ভারতেশ্বরী হোমসের সবুজ চত্তরে ছাত্রীদের অংশ গ্রহনে এক মনোজ্ঞ ডিসপ্লে ও আনন্দ নিকেতন ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি