১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যাত্রীদের চরম দূর্ভোগ

উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ট্রেন যোগাযোগ বন্ধ

অভিজিৎ ঘোষ | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২১ নভেম্বর ২০১৬ | | ৫৭৯
, টাঙ্গাইল :

দিনাজপুর থেকে ঢাকাগামী চাল বোঝাই একটি ট্রেন বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে লাইন চ্যূত হওয়ায় টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব ও ঘারিন্দা রেলস্টেশনে দুটি ট্রেন আটকা পড়ে আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তরবঙ্গের সাথে ঢাকাগামী সকল ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব সহকারি রেল স্টেশন মাষ্টার আব্দুল মান্নান জানান, রোববার সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী চাল বোঝাই একটি ট্রেন ঘটনাস্থলে পৌছালে ট্রেনের ইঞ্জিনসহ ৬টি বগি লাইনচ্যূত হয়ে পড়ে। ফলে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তর বঙ্গগামী একতা এক্সপ্রেস টাঙ্গাইল ঘারিন্দা স্টেশনে ও  নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশনে আটকা পড়ে।



এতে করে ট্রেনের যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে বিকল্প হিসেবে কিছু যাত্রী সড়ক পথে চলে গেলেও বেশির ভাগ যাত্রী আটকা পড়েছে।



এ সময় তিনি আরো জানায়, এর ফলে টাঙ্গাইলে ২টি ও সিরাজগঞ্জে ৩টি ট্রেন আটকা আছে। উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। ৪ থেকে ৫ ঘন্টার মধ্যে এ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভবনা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি