১১:২৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে মালবাহী ট্রেনে ডাকাতির চেষ্টা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর ট্রেন স্টেশনে মালবাহী ট্রেনে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। 

সোমবার রাত দুইটার দিকে ৮/১০ জনের ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে ট্রেনের চালকের কামরায় হামলা চালিয়ে ডাকাতির চেষ্টা করে। 

মির্জাপুর রেল স্টেশনের পয়েন্টস ম্যান ইসরাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 
 
জানা গেছে, সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্্রপ্রেস ট্রেনকে রাত দুইটার দিকে মির্জাপুর স্টেশনে ক্রসিং দেয়ার জন্য উত্তর বঙ্গ থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন অপেক্ষায় থাকে। এসময় ৮/১০ জনের ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে মালবাহী ট্রেনটির চালকের কামরায় ডুকে হামলা করে জানালা ও দরজা ভাঙ্গার চেষ্টা করে। চালক চিৎকার করলে রেলের লোকজন এগিয়ে আসেন। এসময় ডাকাতরা পালিয়ে যায়। ১০ মিনিট পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

মির্জাপুর রেল স্টেশনের পয়েন্টস ম্যান ইসরাইল হোসেন জানান মাসখানেক আগে তাদের স্টেশনে একই কায়দায় ডাকাত দলের সদস্যরা মালবাহী ট্রেনের চালককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে টাকা ও মুঠোফোন লুটে নেয়। 

তিনি বলেন, এক মাসের মধ্যে মালবাহী দুটি ট্রেনে ডাকাতির ঘটনায় ট্রেন চালকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতার কারণে চালকরা মির্জাপুর স্টেশনে ক্রসিং দিতে অস্বীকৃতি জানিয়েছেন বলেও তিনি জানান।

মির্জাপুর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, মালবাহী ট্রেনের চালক এ ঘটনা ঢাকা জিআরপি থানাকে অবহিত করবেন। মির্জাপুর থানা পুলিশকে জানানো হয়েছে কিনা জানতে চাইলে বলেন জানানো হয়নি। 

মির্জাপুর ট্রেন স্টেশন ব্যবহারকারী যাত্রী ও স্থানীয়রা অভিযোগ করেন মির্জাপুর ট্রেন স্টেশনকে ঘিরে একটি সঙ্গবদ্ধ অপরাধী চক্র দীর্ঘদিন ধরে ট্রেনের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে অর্থ ও মালামাল ছিনতাই করে আসছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি