০১:০৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাড়ি ফেরা হলো না স্কুল ছাত্র সাগরের

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৩ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

স্কুল ছুটির পর বন্ধুদের বাড়ি ফিরতে ছিল সাগর। বাড়ি না ফিরে চলে গেল পরপারে। দুইটি সিএনজি চালিত অটোরিক্সার প্রতিয়োগিতার কারনে দুর্ঘটনায় প্রাণ হারালো ২য় শ্রেণীর ছাত্র সাগর। 

টাঙ্গাইলের ঘাটাইলে শনিবার বিকেলে উপজেলার গারো বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত  সাগর উপজেলার সিংহেরচালা গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং সিংহেরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।  

সিংহেরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবু সাইদ বলেন স্কুল ছুটি পর সহপাঠীদের সাথে বাড়ি ফিরছিল সাগর। দুটি সিএনজি চালিত অটো রিক্সা প্রতিযোগিতা করে গারোবাজারের দিকে যাচ্ছিল। এসময় সামনে থেকে আসা ব্যাটারিচালিত যানকে সাইড দিতে গিয়ে একটি অটো সাগরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাগর মারা যায়।

সাগর নিহতের প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে এলাকাবাসী এবং স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা ফুঁসে উঠেন। তারা ঘাটাইল গারোবাজার সড়ক কিছুক্ষণ অবরোধ করে রাখেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

সাগরদিঘী তদন্ত কেন্দ্রের এসআই ফজলুল হক বলেন বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারনেই স্কুলছাত্র সাগরের মৃত্যু হয়েছে। একজন অটো চালককে ধরতে পারলেও অন্যজন পালিয়ে যায়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি