০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দুই উপজেলার মিলনস্থলে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২০ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইল-সখীপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা বংশাই নদীর বরইতলা ঘাটে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

বুধবার (২০ নভেম্বর) দুপুরে সখীপুর উপজেলার বংশাই নদীর বড়ইতলী ঘাটে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সখীপুর উপজেলার শাহাব উদ্দিন উচ্চ বিদ্যালয় ও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বাসাইল উপজেলার কাউলকানী ইউনিয়নের গিলাবাড়ী এলাকার সহস্রাধিক সাধারণ মানুষ অংশ নেন। 

স্থানীয়রা জানায়, বংশাই নদীর উপর বরইতলী ঘাটে একটি সেতুর অভাবে সখীপুর উপজেলার দাড়িয়াপুর, কৈয়ামধু, বেতুয়া, দেওবাড়ী, চাকলাপাড়া, বংকী, লাঙ্গুলিয়া; বাসাইল উপজেলার গিলাবাড়ী, কল্যাণপুর, ডুগনীবাড়ী, বার্থা, সুন্না, কলিয়া সহ ২৫টি গ্রামের মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।  কয়েক হাজার শিক্ষার্থী সহ স্থানীয় লক্ষাধিক মানুষ বরইতলী ঘাট দিয়ে যাতায়াত করে থাকে।  

মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম শাইফুল ইসলাম শামীম, শাহাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ বিএসসি, দৈনিক আমাদের সময় পত্রিকার কর্মকর্তা আলমাস উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য শাহীন আল মামুন প্রমুখ। 

বক্তারা বলেন, বরইতলী ঘাট সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়ন ও বাসাইল উপজেলার কাউলকানী ইউনিয়নকে একত্রিত করেছে।  বংশাই নদীতে সেতুর অভাবে সখীপুর ও বাসাইল উপজেলার ২৫টি গ্রামের লক্ষাধিক মানুষ ও স্কুল-কলেজ-মাদ্রারাসার শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবত অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে।  তারা দ্রুত বংশাই নদীর উপর বড়ইতলী ঘাটে একটি সেতু নির্মাণের দাবি জানান। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি