০২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আগুনে পুড়ে ৩ দোকান ছাই

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২০ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে আগুনে পুড়ে ৩ টি দোকান ছাই হয়েছে।  মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের টাঙ্গাইল ও কালিহাতী ২টি ইউনিট আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।  আগুনে পুড়ে প্রায় বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ব্যবসায়ীরা।

জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে এলেঙ্গা বাসস্ট্যান্ডের একটি টিভি মেকানিক্যালের দোকানে আগুন লাগে।  পরে আগুন পাশের ন্যাশনাল ইলেকট্রনিক্স এবং লক্ষ্মী ইলেকট্রিকের দোকানে ছড়িয়ে পরে।  আগুনে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। 

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।  প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।  তিনটি দোকানে ৪ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতি নির্ধারণ করা হয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি