০৯:৫৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে ১৪ ভূয়া পরীক্ষার্থী ও কেন্দ্র সচিব বহিষ্কার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৪ ভূয়া পরীক্ষার্থী ও এক কেন্দ্র সচিবকে বহিষ্কার করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলার হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও সূতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এসব শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।  একই দিনে দায়িত্বে অবহেলার দায়ে উপজেলার বরুরিয়া কেন্দ্রের কেন্দ্র সচিব আবুবকর সিদ্দিকীকে বহিষ্কার করা হয়।

উপজেলার নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস বলেন, ‘দুইটি কেন্দ্রে ১৪জন ভূয়া শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল।  এসময় তাদেরকে আটক করা হয়।  পরে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসব ভূয়া শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করছিল, সেসব প্রতিষ্ঠানের শিক্ষক ও তাদের অভিভাবকদের ডেকে এনে অঙ্গীকারনামা রেখে তাদেরকে ছেড়ে দেয়া হয়।  এছাড়াও এক কেন্দ্র সচিবকে দায়িত্ব অবহেলার দায়ে বহিষ্কার করা হয়েছে।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম রুমী বলেন, ‘পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীরা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে এইচএসসি পড়ুয়া শিক্ষার্থী প্রমাণিত হওয়ায় তাদের বহিস্কার করা হয়েছে।  ভূয়া পরীক্ষার্থীদের প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি