০২:৩২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে আইন-শৃঙ্খলা কমিটির জরুরী বিশেষ সভা 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করনের লক্ষ্যে আইন শৃঙ্খলা কমিটির জরুরী বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার কালিহাতী পৌর এলাকার সিলিমপুর সার্বজনীন কালীমন্দিরে ও বুধবার রাতে নাথবাড়ি কালীমন্দিরে মূর্তি ভাংচুরের ঘটনা ঘটে। মন্দিরে মূর্তি ভাংচুরের ঘটনায় হিন্দু সম্প্রদায়েদের মাঝে আতংক বিরাজ করছে। 

পরপর দুটি মন্দিরে মূর্তি ভাংচুর ঘটনায় কালিহাতীতে আইন শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে মসজিদের ইমাম, ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান, মন্দিরের পুরোহিত, সাংবাদিক, শিক্ষক, হিন্দু সম্প্রদায় ও সুশীল সমাজের নেতৃবৃন্দকে ডেকে উপজেলা প্রশাসন জরুরী সভা আয়োজন করেন। 

শুক্রবার সকালে কালিহাতি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নীপার সভাপতিত্বে আইন-শৃংখলা কমিটির বিশেষ জরুরী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, কালিহাতী থানার ওসি হাসান আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান, কালিহাতী পৌর মেয়র আলী আকবর জব্বার, এলেঙ্গা পৌর মেয়র নুর এ আলম সিদ্দিকী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুদীপ কুমার দত্ত মানু ও সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহা প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি