১২:৪৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৬ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

“সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায়” এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে। 

বুধবার (৬ নভেম্বর) সকালে উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপী নানাবিধ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।

সপ্তাহের নানাবিধ কর্মসূচীর মধ্যে বুধবার সকালে র‌্যালী, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো.আলম চাঁদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মেহেদী হাসান প্রমূখ। 

এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, দুর্যোগ প্রশমনে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সপ্তাহব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লিফলেট বিতরন, ডিসপ্লে প্রদর্শন সহ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিস। 

যাতে দূর্ঘটনা ঘটলে মানুষ আতংকিত না হয়ে সেটা প্রাথমিকভাবে মোকাবেলা করতে পারে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি