০২:৩১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বাসাইল ও মির্জাপুর উপজেলায় পানিতে ডুবে হাসিব মিয়া (৬) এবং ইয়ামিন (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃস্পতিবার সকালে লাঙ্গুলিয়া নদী থেকে হাসিবের লাশ উদ্ধার করা হয়। 

নিহত হাসিব উপজেলার কলেজপাড়া (কাটাখালি) এলাকার শাকিল মিয়ার ছেলে এবং ইয়ামিন (৯) বৃস্পতিবার সকালে উপজেলার কুমুল্লি বিল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত ইয়ামিন মির্জাপুর উপজেলার কুড়ালিয়া গ্রামের কামাল খানের ছেলে।

নিহত ইয়ামিনের চাচা কালাম খান জানান, বুধবার বিকেলে কুমুল্লি বিলে মাছ ধরতে যায় পরে ইয়ামিনকে কোথাও খুজে পাওয়া যাচ্ছিলো না। বৃহস্পতিবার সকালে বাড়ির লোকজন কুমুল্লি বিলে খুজতে জান পরে দেখতে পান শিশুটির লাশ ভেসে উঠে আছে। এ সময় শিশুর লাশ তার পরিবার বাড়িতে নিয়ে যায়। 

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার দুপুর থেকে হাসিবকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না। বাড়ির পাশের নদীতে ডুবে যেতে পারে ভেবে বিষয়টি উপজেলা ফায়ার সার্ভিসে জানানো হয়। খবর পেয়ে ডুবুরি দল ওই নদীতে উদ্ধার কাজ চালায়। ওইদিন শিশুটিকে না পেরে কাজ সমাপ্ত করা হয়। পরে বৃহস্পতিবার সকালে শিশুটির লাশ নদীতে ভেসে উঠে। খবর পেয়ে শিশুর লাশ তার পরিবার বাড়িতে নিয়ে যায়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি