১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ট্রেনে কাটা পড়ে প্রাণিসম্পদ কর্মকর্তাসহ নিহত ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত রেলক্রসিং পাড় হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ও ওষুধ কোম্পানীর এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছে। 

বুধবার রাত ১১টার দিকে ঢাকা-বঙ্গবন্ধুসেতুপূর্ব রেললাইনের উপজেলার হাতিয়া রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত এসএম রোকনুজ্জামান (৪৮) কালিহাতী উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ের উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা ও ঘাটাইল উপজেলার রতনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে এবং নিহত ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি রবিন্দ্রনাথ (৫২)। 

সে কালিহাতীতে একটি ভেটেনারি ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করে কারিহাতী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ শহিদুল্লাহ জানান, বুধবার রাতে উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা রোকনুজ্জামান ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি রবিন্দ্রনাথকে নিয়ে উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় একটি বাড়িতে গবাদিপশু চিকিৎসা দেয়ার জন্য মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। 

এসময় মোটরসাইকেলটি হাতিয়া রেলক্রসিং পাড় হওয়ার সময় উত্তরবঙ্গগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে খবর পেয়ে নিহতদের মরদেহ তার স্বজনরা এসে নিয়ে গেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি